রবিবার
শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মৃতিরক্ষা পর্ষদঃ শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকাল ৫টা, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ বিজনেস স্টাডিজ অনুষদের দুই দিনব্যাপী ‘দ্যা ভয়েস অব বিজনেস উইক’, সকাল ১০টা, বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষ।
কেন্দ্রীয় খেলাঘর আসরঃ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, বিকাল সাড়ে ৩টা, শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নাট্যকলা মিলনায়তন।
বিডি নিউজ ২৪ডট কমঃ শিশু-কিশোরদের সাংবাদিকতা সাইট উদ্বোধন, সকাল ১১টা, রূপসী বাংলা হোটেল।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশঃ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমজীবী-কর্মজীবীদের আন্দোলন শীর্ষক আলোচনা অনুষ্ঠান, বিকাল ৪টা। ১৬০/এ কাকরাইলস্থ আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৩টা, বাংলা একাডেমী সংলগ্ন পরমাণু শক্তি কমিশন মিলনায়তন।
