পিএসসি‘র ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ১৭:৫৮
দ্বিতীয় অধ্যায়: এবাদত শূন্যস্থান পূরণ করো ১। আল্লাহ আমাদের ---। উত্তর: আল্লাহ আমাদের ইলাহ। ২। ইলাহ মানে ---। উত্তর:ইলাহ মানে মাবুদ। ৩। আবদ মানে --- বান্দা । উত্তর: আবদ মানে অনুগত বান্দা। ৪। আল্লাহ তায়ালার আদেশ - নিষেধ মেনে চলাই---। উত্তর: আল্লাহ তায়ালার আদেশ --- নিষেধ মেনে চলাই এবাদত। ৫। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির সেরা--- হিসেবে সৃষ্টি করেছেন। উত্তর: আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। ৬। আমি জিন ও --- কেবল আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি। উত্তর: আমি জিন ও মানবজাতিকে কেবল আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি। ৭। আল্লাহ তায়ালা আমাদের তাঁর --- জন্যই সৃষ্টি করেছেন। উত্তর : আল্লাহ তায়ালা আমাদের তাঁর এবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ৮। এবাদাতে আল্লাহ তায়ালা--- হন। উত্তর: এবাদাতে আল্লাহ তায়ালা খুশি হন। ৯। আমরা --- সাথে এবাদত পালন করবো। উত্তর: আমরা আন্তরিকতার সাথে এবাদত পালন করবো। ১০। আল্লাহ এবাদতের জন্য --- থাকা প্রয়োজন। উত্তর: আল্লাহ এবাদতের জন্য পাক- পবিত্র থাকা প্রয়োজন। ১১।--- অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। উত্তর।অপবিত্র অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। ১২।--- ইমানের অঙ্গ। উত্তর: পবিত্রতা ইমানের অঙ্গ। ১৩। অপবিত্র স্থানে --- আদায় করা যায় না। উত্তর: অপবিত্র স্থানে সালাত আদায় করা যায় না। ১৪।--- পবিত্র না থাকলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। উত্তর:পরিবেশ পবিত্র না থাকলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। ১৫। এবাদাত মানে--- করা । উত্তর: এবাদত মানে আনুগত্য করা । ১৬। সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার প্রতি চরম --- প্রকাশ পায়। উত্তর: সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার প্রতি চরম আনুগত্য প্রকাশ পায়। ১৭। সালাতকে —- বলে। উত্তর: সালাতকে নামাজও বলে। ১৮। ইসলাম ---রুকনের ওপর প্রতিষ্ঠিত। উত্তর: ইসলাম পাচঁটি রুকনের ওপর প্রতিষ্ঠিত। ১৯।রুকন মানে---। উত্তর: রুকন মানে খুিঁট। ২০। ইমানের পরেই--- স্থান। উত্তর: ইমানের পরেই সালাতের স্থান।