স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ১৭:৫৮
১.গোবিন্দচন্দ্র দেব’র পরিচয় দাও। উত্তর :মানবকল্যাণ সাধনায় ,সত্য সুন্দর ও ন্যয় প্রতিষ্ঠায় ,মানব-মুক্তি কামনায়, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এবং অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন প্রচারক, চিরকুমার গোবিন্দচন্দ্র দেব। ২.তাঁর জন্ম স্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন? উত্তর :১৯০৭ এর ১ ফেব্রুয়ারি সিলেটের বিয়ানীবাজারের লাউতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ৩.গোবিন্দচন্দ্র দেব এর শিক্ষা জীবন সম্পর্কে কি জানো। উত্তর :১৯২৯-এ কলকাতার সংস্কৃত কলেজ থেকে দর্শনে বি.এ (সম্মান) এবং ১৯৩১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু হয় অধ্যাপনা দিয়ে। ‘রিজন,ইনটুইশন,অ্যান্ড রিয়ালিটি’ শীর্ষক থিসিস রচনা করে ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি ডিগ্রি অর্জন করেন । ৪.তাঁর নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কি? উত্তর :গুণগ্রাহীগণ কর্তৃক ‘দ্য গোবিন্দদেব ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড ব্রাদারহুড’ নামক প্রতিষ্ঠান গঠন করে। ৫.তিনি কার ভাবশিষ্য ছিলেন? উত্তর :সক্রেটিসের ভাবশিষ্য গোবিন্দ দেব ছিলেন সুদূরপ্রসারী দৃষ্টিসম্পন্ন। ৬.তিনি পূর্ববঙ্গ সারস্বত সমাজ কর্তৃক কী উপাধীতে ভুষিত হয়েছিলেন? উত্তর :পূর্ববঙ্গ সারস্বত সমাজ ‘দর্শন সাগর’ উপাধিতে ভূষিত করেন। ৭.গোবিন্দচন্দ্র দেব’র মৃত্যু সন লেখ। উত্তর :১৯৭১-এর ২৬ মার্চ পাকবাহিনী তাঁকে নৃশংসভাবে হত্যা করে ৮.তিনি কোথায় মৃত্যু বরণ করেন? উত্তর :বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে। ৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর। উত্তর :তিনি ছিলেন একজন ‘দর্শন সাগর’ এবং শহীদ বুদ্ধিজীবী ও মানবতাবাদী। ১০. ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’প্রতিষ্ঠিত হয় কখন এবং কোথায়? উত্তর :ঢাকায় দর্শন চর্চার জন্য ‘দর্শন ভবন’ স্থাপিত হয়। ১৯৮০-সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’প্রতিষ্ঠিত হয়।