কুবিতে পিআইবির তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ সম্পন্ন

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:২৮

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যদের নিয়ে তিনদিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা সমাপ্ত হয়েছে।

সোমবার বিকালে সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের উপস্থাপনায় এবং কোর্স সমন্বয়ক ও পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্মতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদ, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ শরণখোলায় আশ্রয়কেন্দ্রে ফণীর ৩দিন পরে শুকনো খাবার বিতরণ

এর আগে গত ৪ মে (শনিবার) পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ইত্তেফাক/নূহু