পল্টনে নিজের পিস্তলের গুলিতে এক ব্যক্তি আহত

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:০৬
রাজধানীর পল্টনের কালভার্ট রোডে নিজের রিভলবারের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তার নাম আক্তার হোসেন (৪৫)। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর তার দূর সম্পর্কের ভাই বাবুল তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ আক্তার হোসেন জানান, পল্টনের কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সপ্তম তলায় বিএসবি ফাউন্ডেশন ডেভেলপার কোম্পানির মিনহাজ উদ্দিনের অফিস। মিনহাজ উদ্দিন তার দূর সম্পর্কের ভাই। গতকাল বিকালে তিনি ঐ অফিসে যান। সেখানে বসা অবস্থায় তার নিজের লাইসেন্স করা পিস্তল থেকে হঠাত্ গুলি বের হয়ে তার ডান পায়ের হাঁটুতে লাগে। এরপর গুলির শব্দে পাশের ঘরে অবস্থান করা তার দূর সম্পর্কের ভাই বাবুল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি রাজধানীর মুগদায় বসবাস করেন।