বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদল কাঠালিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মিরন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নূরুজ্জামান বাবুল,বিএনপির বন ও পরিবেশ সম্পাদক কর্নেল (অবঃ) শাহজাহান মিলন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, মেহেদী হাসান বাপ্পি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইলিয়াস মিয়া প্রমুখ।
