শনিবার রাতে সদর থানা পুলিশ ভাংচুর ও মারপিট মামলায় আতিকুল ইসলাম নামের এক ইউনিয়ন ছাত্রদল নেতাকে আটক করেছে। সদর থানার ডিউটি অফিসার ফেরদৌসি বেগম জানান, সদর উপজেলার কীর্ত্তনীয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। গত ২৮ মার্চ সকালে নীলফামারী-নীলসাগর সড়কের হালিরবাজার নামক স্থানে আতিকুলসহ আরো কয়েকজন মিজানুর রহমানকে আটক করে বেদম মারপিট ও তার মোটর সাইকেল ভাংচুর করে। এঘটনায় ১৪ জনকে আসামী করে ২৯ মার্চ দায়ের করা মামলায় খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলামকে আটক করে পুলিশ।
