ছাতকে শহীদ মিনারে আগুন দেয়ার ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:৪২
সুনামগঞ্জের ছাতকের সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের সুকুরুননেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আগুন দেয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একেএম ফরিদউদ্দিন নামের এক জামায়াত নেতা আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা থেকে ছাতক থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতার বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর গ্রামে। তিনি সুকুরুননেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষার শিক্ষক।