বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি অনুসন্ধানে জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে এর অনুসন্ধান দল। উল্লেখ্য, বিসমিল্লাহ গ্রুপের মালিক জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও শাহজালাল ব্যাংক থেকে ১ হাজার ২শ কোটি টাকা ঋণ নেয়। অথচ ওই গ্রুপটি ঋণের বিপরীতে বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করেনি।
