দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষকদের সম্মানী

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৪০

জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পরীক্ষকদের দ্রুত খাতা দেখার কাজ করতে হয়। দিনাজপুর শিক্ষা বোর্ড নতুন হলেও এখন আর আগের মতো জায়গার অভাব নেই। আগে অনেক সমস্যা ছিল। ধীরে ধীরে সব কিছু সমাধান হয়েছে। এখন একটাই সমস্যা আছে—তা হলো জেএসসির প্রতিটা খাতা একশো নম্বরে কাটতে হয়। অথচ পরীক্ষকের সম্মানী অনেক কম। এসএসসির খাতা সত্তর নম্বরে কাটতে হয় এবং সম্মানী বেশি। তাই দিনাজপুর বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে জেএসসি পরীক্ষকদের খাতা কাটা সম্মানী এসএসসির সমতুল্য প্রদানের আবেদন জানাচ্ছি।

এস এস গোলাম মোস্তফা

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম