ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের জন্য গতকাল স্পেশাল সার্ভিস কাউন্টার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলার লি গুয়াংজুন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলসহ অন্য কর্মকর্তারা
০০০
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান টেস্টি ট্রিটের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই এমওইউ এর আওতায় বেসিক ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী টেস্টি ট্রিটের আউটলেট থেকে ১০ শতাংশ মূল্যছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন
০০০
এ্যাক্সিলেন্ট সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৯ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আবদুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম সুমন উপস্থিত ছিলেন
০০০০০
বিজনেস ফিন্যান্স ফর দ্য পুর ইন বাংলাদেশ সম্প্রতি আয়োজন করে ‘ফিউচার অব ব্যাংকিং: এজেন্ট ব্যাংকিং অ্যাজ আ অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল টু রিচ দ্য লাস্ট মাইল’ শীর্ষক সেমিনার। এতে একটি সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম খন্দকার মোরশেদ মিল্লাত, মোহামম্দ আবুল হাশেম, যুগ্ম পরিচালক ইকবাল হোসাইন এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী
