জীববিজ্ঞান
মহসিন হোসেন
সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)
শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ,ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে যা চূড়ান্ত পরীক্ষাতেও সহায়ক ভূমিকা পালন করবে।
৮। অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য লিখ।
উ:
অঙ্গ তন্ত্র
১. এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণীদেহের অংশ বিশেষকে অঙ্গ বলে।
২. অঙ্গ বিশ্লেষণ করলে এক বা একাধিক ধরনের টিস্যু পাওয়া যায়। ১. বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বিত গঠনকে তন্ত্র বলে।
২. তন্দ্র বিশ্লেষণ করলে একাধিক অঙ্গ পাওয়া যায়।
৯। নিউরনের মধ্য দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়? ব্যাখ্যা কর।
উ: পরপর দুটি নিউরনে প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠন হয় তাকে সিনাপস বলে। এই সিনাপসের মধ্য দিয়েই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয়। এভাবে স্নায়ুটিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক সে অনুযায়ী উপযুক্ত সাড়া প্রদান করে।
১০। ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য লিখ।
ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির
১. প্রাণীর ইচ্ছা। অনুযায়ী সংকোচন- প্রসারণ ঘটে।
২. ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত।
৩. এদেরকে অমসৃণ পেশি বলে।
৪. সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী। ১. প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন- প্রসারণ ঘটে না।
২. এই পেশি টিস্যুর কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না।
৩. অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলে।
৪. সংকোচন ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী।
১১। অস্থি ও কোমলাস্থির মধ্যে পার্থক্য লিখ।
উ:
