২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ১৮:০৫
বাংলা দ্বিতীয়পত্র মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা মডেল প্রশ্ন গতকালের পর বাসায় মডেলটির পরীক্ষা দিয়ে দাও। ৩৪। “কোনো ভাবেই যা নিবারণ করা যায় না” —এক কথায় কী হবে ?  অনিবার্য খ) দুর্নিবার গ) অদম্য ঘ) দুর্দমনীয় ৩৫। যৌগিক বাক্য কোনটি ? ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি খ) তার বয়স হলেও বুদ্ধি হয় নি  তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না ঘ) যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না ৩৬। ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি ? ক) পর্বত খ) সমুদ্র গ) মাতা পৃথিবী ৩৭। নিখুঁত অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে ? পাকা কাজ খ) পাকা কথা গ) পাকা হাড় ঘ) পাকা রং ৩৮। কোন বিরাম চিহ্নটির বিরতিকাল নেই ? ক) কমা খ) সেমিকোলন  হাইফেন ঘ) উদ্ধরণ ৩৯। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে ?  তিনি ছেলেকে পড়াচ্ছেন খ) একি কথা শুনি গ) তুমি কোন কাননের ফুল ঘ) তোমাকে অনেক বার বলেছি ৪০। ‘জমি থেকে ফসল পাই’ — বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহূত হয়েছে ? জাত খ) বিচ্যুত গ) গৃহীত ঘ) রক্ষিত ৪১। ‘সাতশ যদি হত একশ সাতাশ’ —এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া ? ক) পুরাঘটিত অতীত  সাধারণ অতীত গ) নিত্যবৃত্ত অতীত ঘ) পুরাঘটিত বর্তমান ৪২। ‘মহাকীর্তি’ —এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? ক) মহা যে কীর্তি খ) মহান যে কীর্তি গ) মহান কীর্তি যার মহতী যে কীর্তি ৪৩। কোনটি অর্ধ-তত্সম শব্দের উদাহরণ ? ক) ভবন খ) মনুষ্য কুচ্ছিত ঘ) বৈষ্ণব ৪৪। ‘যথা ধর্ম তথা জয়’ —এটি কোন অব্যয়ের উদাহরণ ? ক) অনুকার অব্যয়  নিত্যসম্বন্ধীয় অব্যয় গ) বিয়োজক অব্যয় ঘ) বাক্যালঙকার অব্যয় ৪৫। নিচের কোনটি পারিভাষিক শব্দ ? ক) আনারস খ) কিতাব  স্নাতকোত্তর ঘ) লুঙ্গি ৪৬। ‘রোগ হলে ওষুধ খাবে’ —কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?  বিধান খ) প্রার্থনা গ) অনুরোধ ঘ) উপদেশ ৪৭। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? ক) শব্দতত্ত্ব খ) বাক্যতত্ত্ব  ধ্বনিতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব ৪৮। নিত্যসমাসের উদাহরণ কোনটি ? ক) অপব্যয় খ) বাগদত্তা  দেশান্তর ঘ) বনজ ৪৯। ‘চিকামার বলতে কোনটি বুঝায় ? দেয়ালে লেখা খ) শত্রুকে বিনাশ করা গ) বাজে কাজ করা ঘ) হীন শত্রুর সাথে লড়া ৫০। “সীমার মাঝে অসীম তুমি” —বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে ?  মধ্যে অর্থে খ) ব্যাপ্তি অর্থে গ) নিকট অর্থে ঘ) ঐকদেশিক অর্থে