গত ২৩ থেকে ২৭ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাইবার গেমারদের নিয়ে ‘এনএসইউ সাইবারনটস ২০১৩’। আয়োজনের পৃষ্ঠপোষক ছিল আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি। প্রতিযোগিতায় ব্যবহূত উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬০টি কম্পিউটার ছাড়াও বিজয়ীদের জন্য পুরস্কারও প্রদান করা হয় তাদের সৌজন্যেই। আয়োজন স্থলের পাশেই ছিল ইউসিসি’র আমদানীকৃত বিভিন্ন আইটি পণ্যের প্রদর্শনী। পাঁচ দিনের এই আয়োজনে প্রথম তিন দিন ছিল প্রোগ্রামিং প্রতিযোগিতা, জিনিয়াস হান্ট প্রজেক্ট এবং আইসিটি মেলা। আর শেষের তিনদিন ছিল প্রায় ছয় শতাধিক গেমারের অংশগ্রহণে গেমিং প্রতিযোগিতা। মোট পাঁচটি গেমের মাঝে একক গেম হিসেবে ছিল ফিফা এবং নিড ফর স্পিড। আর দলীয় গেম ছিল তিনটি—কল অব ডিউটি, কাউন্টার স্ট্রাইক এবং ডিফেন্স অব দ্য অ্যানশিয়েন্টস।
