গিনেজের পাতায় যে কত অদ্ভুতুরে রকমের রেকর্ড রয়েছে তার অন্যতম একটি প্রমাণ হতে পারে আজকের এই রেকর্ডটি। আর এই রেকর্ডের বিষয় হলো টোস্টারে পাউরুটি টোস্ট হয়ে যাওয়ার পর সেটিকে স্বয়ংক্রিয়ভাবে কতটা উঁচুতে ছুড়ে দেওয়া যায় সে বিষয়ে। নানা সময়ে যারা টোস্টার ব্যবহার করেছেন বা দেখেছেন তাদের অনেকেই হয়তো জানেন যে টোস্টারে রুটি টোস্ট হয়ে যাওয়ার পর সেটি আপনাতেই খানিকটা উপরে উঠে আসে। তবে এই উপরে ওঠার বিষয়টিকে রীতিমতো রেকর্ড বুকে নিয়ে আসে ২০১০ সালে গিনেজ বুকে স্থান পাওয়া একটি রেকর্ড। আর সেই রেকর্ডটি পড়ার পরই এটি ভাঙার সিদ্ধান্ত নেন আমেরিকার টেক্সাসের ভেনাস শহরের অধিবাসী ম্যাথিউ লুসি। অবশেষে প্রায় আড়াই বছরের চেষ্টায় সম্প্রতি লুসি ১২,০০০ আরপিএম এর একটি মোটর ব্যবহার করে লুসি সম্প্রতি যে টোস্টারটি তৈরি করেন সেটির সাহায্যে টোস্ট হওয়া পাউরুটিকে ৪.৫৭ মিটার বা ১৫ ফুট উচ্চতা পর্যন্ত ছুঁড়ে দেওয়া যায়।
