এবি ফ্যাশন
এবি ফ্যাশন মেকারের ট্র্যাডিশনাল সামার টপসগুলো খুব টাইট হয় না আবার খুব বেশি লুজ ফিটিংও হয় না। তবে প্রতিটি টপস বা কুর্তার ডিজাইনের মোটিফ দেশীয় হলেও কাটিং-প্যাটার্নে পাশ্চাত্য স্টাইল অনুসরণ করা হয়েছে। পাশাপাশি থাকছে আউটগোয়িং তরুণীদের জন্য ওয়েস্টার্ন প্যাটার্নের দেশীয় আবহের পোশাক। ২৮ গোল্ডেন গেইট শপিং সেন্টার, মিরপুর রোড, ঢাকা এই ঠিকানায় পোশাকগুলো পাওয়া যাবে।
অঞ্জন’স
অঞ্জন’স বৈশাখী পোশাকের বিশাল আয়োজন করেছে। তাম্র ও রৌপ্য দিয়ে তৈরি গৃহসজ্জা-ব্যবহারিক সামগ্রী এবং গহনার ডিজাইনে ব্যবহূত মোটিফের অনুপ্রেরণায় এবারের বৈশাখী পোশাক ডিজাইন করা হয়েছে। শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, শিশু-কিশোরদের পোশাক ও গয়না থাকছে এবারের আয়োজনে। পাওয়া যাবে অঞ্জন’স-এর বিভিন্ন শোরুমে।
এনা লা মোড
দেশীয় উপাদান দিয়ে বৈশাখী ডিজাইনের জুতা ও ব্যাগ তৈরি করেছে এনা লা মোড। পাওয়া যাবে বসুন্ধরা সিটি শপিং মল, বনানী, গুলশান পিংকসিটি এবং চট্টগ্রাম শোরুমে। ভিন্নমাত্রার এই ফ্যাশন হাউসের বিশেষ আকর্ষণ বৈশাখী ডিজাইনের ছেলে-মেয়েদের ফ্যাশনেবল জুতো, স্যান্ডেল ও ব্যাগ। এই বৈশাখে অফারে এনা লা মোডের পণ্য কিনলে দিচ্ছে আকর্ষণীয় গিফট অফার, যা চলবে ১৪ এপিল পর্যন্ত। পণ্যগুলো পাওয়া যাবে এনা লা মোডের সকল শোরুমে।
জেন্টাল পার্ক
উত্সবের রঙে নিজেকে সাজাতে ট্রেন্ডি পাঞ্জাবি এনেছে জেন্টাল পার্ক। নকশাকারদের ডিজাইনকৃত মোটিফকে গ্রাফিক্স দিয়ে অলংকারিক করে পোশাকে আনা হয়েছে ভিন্নতা। ঢাকা, সিলেট, বগুড়া, চট্টগ্রাম ও কক্সবাজারের সকল শোরুমে থাকছে বৈশাখের যাবতীয় নতুন ফ্যাশন আউটলাইন।
মুমু মারিয়া
গ্রীষ্মে ব্যবহার উপযোগী দৃষ্টিনন্দন ও আরামদায়ক পোশাকের বিপুল আয়োজন করেছে বনানী ২৭ নং রোডে অবস্থিত ফ্যাশন হাউস মুমু মারিয়া। লাল ও সাদা রঙের প্রধান্য থাকালেও অনান্য রঙের ফুলেল সমাবেশ ঘটেছে পোশাকগুলোতে।
বাসন্তী
উত্সবকে ঘিরে বাসন্তী’র আয়োজনও বরাবরের মতো ব্যতিক্রম। শুধু লাল-সাদা নয়, এর পাশাপাশি বাসন্তী এবারের বৈশাখে ব্যবহার করেছে কালো, নীল, সবুজ ইত্যাদি রং। এসব পোশাক পাওয়া যাবে বৈশাখীর সকল শোরুমে।
নগরদোলা
বাঙালির সার্বজনীন উত্সবকে আরও আনন্দময় করতে নগরদোলা এবারে পোশাকসম্ভারে সংযোজন করেছে লাল, নীল, হলুদ, সবুজসহ আরও অনেক রঙের পরিচ্ছন্ন ব্যবহার। নগরদোলা এবারে বৈশাখী পোশাক সমাহারে অলংকরণ হিসেবে বেছে নিয়েছে বিলুপ্তপ্রায় ‘দারুশিল্প’-এর উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম।
সমীকরণ
এই গরমে সমীকরণ এনেছে নতুন ডিজাইনের শার্ট। বেশ কয়েকটি নতুন ডিজাইনের শার্ট রয়েছে ফ্যাশন হাউস সমীকরণে। এর পাশাপাশি সমীকরণে নিয়মিত আয়োজনগুলো রয়েছে।
ঢাকার কুড়িলে টপ টেন
কাপড়ের শোরুম টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লি. এখন ঢাকার কুড়িলে একটি শাখা খুলেছে। সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে নতুন এ শাখাটির উদ্বোধন করেন মডেল তারকা নোবেল। এখানে ২০০০ টাকার কেনাকাটা করলে মেম্বারশিপ ফরম পাওয়া যাবে। তবে এ অফার শুধু কুড়িল শাখার জন্য।
ওয়ারীতে বিবর্তন
সম্পূর্ণ হাতের কাজের নকশা করা আকর্ষণীয় সব পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বিবর্তন বুটিকস। সম্প্রতি ঢাকার ওয়ারীস্থ ইহসান প্লাজা, ৩০/১, র্যাঙ্কিন স্ট্রীটে বিবর্তনের ৪র্থ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ওয়াইফা
পহেলা বৈশাখ ১৪২০ উপলক্ষে এপ্রিল মাসজুড়ে ওয়াইফা দিচ্ছে বিভিন্ন প্যাকেজের উপর ১৪-২০% পর্যন্ত ছাড়।
শেওড়াপাড়ায় বে এম্পোরিয়াম
সম্প্রতি, ঢাকার শেওড়াপাড়া, মিরপুরে বে এম্পোরিয়ামের নতুন একটি সু-স্টোরের উদ্বোধন করা হয়েছে। এলাকার সম্মানিত ক্রেতাদের জুতোর চাহিদা মেটাতে দোকানটিতে রয়েছে পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন ব্র্যান্ডের নতুন জুতোর চমত্কার উপস্থাপন।
কে ক্র্যাফট
কে ক্র্যাফট নতুন বছরকে স্বাগত জানাতে ক্রেতাগোষ্ঠীর সামনে উপস্থাপন করেছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শিশুদের পোশাক, অরনামেন্টস, গিফ্টস ও গৃহসজ্জা সামগ্রী নিয়ে বৈশাখী আয়োজন। কে ক্র্যাফটের সকল আউটলেটে চলছে বৈশাখী প্রদর্শনী।
সিম্ফনির নতুন স্মার্ট ফোন
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জাঁকমজকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কোয়াড কোর প্রসেসর ও আরও অনেক অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ সিম্ফনি এক্সপ্লেয়ার W125 স্মার্ট ফোনের মোড়ক উন্মোচন করেন কোম্পানির চেয়ারম্যান মো. আমিনুর রশিদ এবং বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়টেকের জেনারেল ম্যানেজার কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট ড. ফিনবার ময়নিহান। নতুন এই হ্যান্ডসেটিতে ব্যবহার করা হয়েছে দ্রুত গতিসম্পন্ন ১.২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর যা ডাটা ও গ্রাফিক্স প্রসেসিং করবে চোখের পলকে।
