বগুড়ার শেরপুরে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সকালে উপজেলার আওলাকান্দী গ্রামের বাঙ্গালী নদীর তীর সংলগ্ন একটি ভূট্টা ক্ষেতে এক মহিলার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এসময় তার পরনে ছিল শাড়ি এবং বয়স আনুমানিক ৩৬ বছর।
১৮ দলীয় জোটের কর্মীসভা
এদিকে গত ৩১ মার্চ শেরপুরে ১৮ দলীয় জোটের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জামাইল বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা এ্যাড.আব্দুল হালিম,বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু।
