ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পশ্চিমপাড়া গ্রামে আড়াই কাঠা জমি নিয়ে বিরোধের জের ধরে বিউটি (১৯) নামের এক যুবতীকে গলাটিপে হত্যা করেছে পার্শ্ববর্তী বাড়ীর প্রভাবশালীরা। পুলিশ রবিবার রাতে নিহতের লাশ একটি ক্ষেত থেকে উদ্ধার করেছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ।