স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তার ঢাকায় আসছেন ৮ এপ্রিল। তারা দু’জন এবার পরিবারসহ ঢাকায় আসবেন। কারণ তার পরিবার দেখতে চেয়েছেন ঢাকায় কোথায় থাকবেন। বাসস্থান, বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ আনুষঙ্গিক বিষয়গুলো দেখে নিশ্চিত হতে চায় ক্রুইফদের পরিবার। কারণ জুনে দুই বছরের জন্য স্থায়ী আবাস হবে ঢাকায়। ৮ এপ্রিল এসে ১৪ এপ্রিল চলে যাবেন কোচরা। এর মধ্যে ঢাকায় অবস্থানকালে লীগের খেলা দেখবেন। সাফ চ্যাম্পিয়নশীপের খেলোয়াড় বাছাই করবেন।
