কাউখালী ক্রিকেটে ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩২
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এমটিআর কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গভর্নমেন্ট বয়েজ একাদশকে হারিয়ে এ কৃতিত্ব দেখায় ইস্ট বেঙ্গল ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হন লিয়াকত তালুকদার। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন ,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,আবু সাইদ মনু, চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, কৃষ্ণ লাল গুহ, আবু সাঈদ মনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন প্রমুখ।