খুলনায় এজিএম যুব সংঘের দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৩
স্পোর্টস রিপোর্টার খুলনার ফুলতলা উপজেলার আটরা, গিলাতলা এবং মাত্তমডাঙ্গা তিনটি গ্রামের নামের সাথে মিল রেখে এক সময় গঠিত হয়েছিল এজিএম যুব সংঘ। প্রতিবছর এই সংগঠনটি গ্রামবাসীদের নিয়ে খেলাধুলার আয়োজন করে। শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এজিএম যুব সংঘ এবারও বার্ষিক খেলাধুলার আয়োজন করে। এলাকার সব বয়সের ছেলে-মেয়ে, নবীন-প্রবীণদের নিয়ে উত্সবমুখর পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী প্রতিযোগিতায় অন্যতম পুরস্কার প্রাপ্তরা মাহমুদুর রহমান চঞ্চল, শিমুল, সাইদুল ইসলাম, জনি ও তার দল। সকালে উদ্বোধন করেন অধ্যাপক শেখ সাখাওয়াত হোসেন। বিকালে পুরস্কার বিতরণ করেন ফুলতলা উপজেলার চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু। এজিএম যুব সংঘের সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।