চলচ্চিত্রের গানে পাওয়ার ভয়েজ শিল্পী কর্নিয়া

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৬
পাওয়ার ভয়েজ ২০১২’র শীর্ষ ১০ জনের ৫ জন প্রথমবারের মত গাইলেন ঢাকাই চলচ্চিত্রের জন্য। মো. জাকির খান পরিচালিত ‘রাঙা মন’ সিনেমার জন্য গান করেছেন রাজু, কর্নিয়া, মাসুম, বেলি ও ইভা। এ বিষয়ে জাকির খান জানিয়েছেন ‘সিনেমাটিতে তিনটি গান থাকছে। এর মধ্যে ২টি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন রাজু ও কর্নিয়া এবং মাসুম ও বেলি। একটি একক গানে কণ্ঠ দিয়েছেন ইভা। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা। গানগুলো লিখেছেন কবির বকুল ও রাহাত কবির।