প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি, বাংলা এবং বিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৭:৫৯
ইংরেজি মো. জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ গতকালের Special Model এর প্রশ্নটি সামনে রেখে বাসা বাড়িতে পরীক্ষা দাও। শুধুমাত্র যেখানে সমস্যা অনুভব করবে সেক্ষেত্রে উত্তর পত্রটি দেখবে। অধ্যায়ের বিষয়গুলো প্রথমে গল্পাকারে পড়ে নিবে শব্দার্থ গুলো জেনে নেবে দেখবে কমপেটেনসি বেইজড এর সকল উত্তর তোমরা সহজেই দিতে পারছ। তোমাদের সমস্যাগুলো আমাদের জানাবে। রিডিং পড়ার অভ্যাস গড়ে তোল। মুখস্ত করার আর তেমন বেশি প্রয়োজন পড়বে না। তবে যতটুকু পড়বে বুঝে পড়বে। Answer to the question number A: (b) Sylhet. (a) to greet somebody. b) I’m Faiaz . (d) delighted. (c) on a syllable or a word. (a) extra force. (a) a unit of pronunciation. (c) David. (d) the Book Fair. (b) Saikat . (a) banker. (c) writes stories. (a) old. (b) housewife. (c) good. (c) full stop and comma. (d) to respond . (b) 5. (c) 366 days. (c) breakfast. Answer to the question number B: (i) তার সাথে আমরা ইংরেজি চর্চা করতে পারি। - We can practise English with him. (ii) নিম্ন শব্দগুলো উচ্চস্বরে বল। - Say the words bellow loudly. (iii) বাগান করে আমি আমার অবসর কাটায়। - I spend my leisure gardening. (iv) ২০১৩ সালের প্রথম দিন মঙ্গলবার। - The first day of 2013 is (was) Tuesday. (v) রাজু বিদ্যালয় পরিদর্শন করতে পছন্দ করে। - Raju likes to visit schools Answer to the question number C: ২৬ শে মার্চ আমাদের দেশের স্বাধীনতা দিবস। আমাদের জাতীয় জীবনে ইহা একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন। গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা দিনটি উদযাপন করি। Answer to the question number D: You did fantastic! You look great! Hira, come and see me immediately! Answer to the question number E: i) Amina and Tomal are friends. They are students as well. (ii) “Campus Life” is a school magazine. (iii) Raju is a firefighter. (iv) When we greet people or as simple ‘Yes/No’ questions, our voice rises. For example: Nice to meet you. আগামী শনিবার নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ি বাংলার মডেল প্রশ্ন দেয়া হবে বাংলা ১৪ নম্বর প্রশ্নটি হবে আবেদন পত্র বা চিঠি লিখন। তোমরা নিম্নে প্রদত্ত চিঠির উদ্দীপকটি দেখ । উদ্দীপক শব্দের সংগে এখনই পরিচিত হয়ে যাও। উদ্দীপক মোটেই কোন কঠিন বিষয় নয়। নিচে যে চিঠির বিষয়টি প্রশ্নাকারে সাজিয়েছেন এটাই উদ্দীপক। এখানে অর্ঘ্য আছে, তুহিন আছে, প্রবাসী বন্ধুর কথা বলা হয়েছে, সবই এক একটা উদ্দীপক। প্রশ্নের বিষয়টি পড় আর তোমার বন্ধুর নিকট চিঠি লিখে ফেল। তোমাদের জন্য এ চিঠিটি তৈরি করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান লিটন প্রশ্ন:ধরো তুমি অর্ঘ্য, তোমার বন্ধু তুহিন তুমি তোমার অবসর সময় কীভাবে কাটাও তা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ। ২৫-০৩-২০১৩ খ-৯৮,নিকুঞ্জ-২, ঢাকা। প্রিয় তুহিন, পত্রের শুরুতে আমার ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। তোমার বাবা, মা ও ছোট বোন মিতুল কেমন আছে? আমাদের পরিবারের সবাই ভালো আছে। পরসমাচার এই যে, তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো যে, আমি আমার অবসর কীভাবে কাটাই, এবার তাহলে বলি,— তুমিতো জানো, সামনে আমার সমাপনী পরীক্ষা। তাই বেশি সময় অবসরে কাটাচ্ছি না। তবুও সকাল ৬টায় ওঠার পর বাবার সাথে হাঁটি, তারপর নাস্তা করার পূর্বে একটু বিশ্রাম নিই। সারাদিন প্রায় স্কুলেই কেটে যায়। স্কুল থেকে ফিরে আসি ঘণ্টাখানিক ঘুম দিই। তারপর উঠে পরিস্কার হয়ে নাস্তা করে সোজা মাঠে যাই। সারা বিকেল বন্ধুদের সাথে খেলি। মাঝে-মাঝে বিকেলে আড্ডা দিই বই পড়ি। তাছাড়া অবসর পেলেই পত্রিকাতো পড়িই। রাতে অবসর সময় পেলে টেলিভিশনও দেখতে ভুলি না। তবে হাতে একদম সময় নেই বললেই চলে তাই অবসর সময় মোটেও পাচ্ছি না। আমার জন্যে দোয়া করো। তোমার বাবা-মাকে আমার সালাম দিও। ছোট বোনকে আমার আদর দিও। আর শোনো, তোমার জীবনের লক্ষ্য জানিয়ে আমাকে একটি পত্র দিতে ভুলবে না কিন্তু। আজ তাহলে রাখি। ইতি তোমার বন্ধু, অর্ঘ্য By Air Mail stamp FROM ARGHA KHA-98 NIKUNJA-2 Dhaka-1229 BANGLADESH TO TUHIN 277/NEW ROYALS NEW YORK 1000 U.S.A. প্রাথমিক বিজ্ঞান জান্নাতুল ফেরদৌস স্বর্ণা সহকারি শিক্ষক ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা পঞ্চম শ্রেণির বন্ধুরা, তোমরা আপাতত বাজারের কোনো গাইড বই দেখো না। আর সম্মানিত অভিভাবকদের বলছি আপনারা ছোট্ট সোনামণিদের পাঠ্যবই বেশি বেশি রিডিং পড়ায় উদ্বুদ্ধ করুন। রিডিং পড়ার মধ্যেই অধিকাংশ প্রশ্নের সমাধান পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। বন্ধুরা আজ আমরা প্রাথমিক বিজ্ঞান বই এর (১-৫) অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা প্রাথমিক শিক্ষা সমাপনীতে যেহেতু তোমাদের নৈর্ব্যক্তিক অংশে ৪০ নম্বর এবং শূন্যস্থানে ১০ নম্বর আছে তাই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা ভালো করে জানা থাকলে এই বিষয়গুলোর উত্তরও লেখা যাবে। খুব মনোযোগ দিয়ে চর্চা করো। আর বেশি বেশি অধ্যায়গুলো রিডিং পড়ো। ১২। ঘনবসতি এলাকায় কি নেই? উ: আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা। ১৩। পরিবেশ দূষণ কি? উ: পরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন ক্ষতির কারণ হয়। ১৪। খাদ্য উত্পাদন বৃদ্ধির জন্য জমিতে কি দেয়া হয়? উ: রাসায়নিক সার। ১৫। কোন সব দ্রব্য মাটিতে পচে না? উ: প্লাস্টিক, পলিথিন। ১৬। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে কি হয়? উ: মাটির উর্বরতা নষ্ট হয়। ১৭।বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কি হয়? উ: শব্দ দূষণ হয়। ১৮। সুস্থভাবে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? উ: সুস্থ পরিবেশ। ১৯। কি কারণে কানের ক্ষতি হয়? উ: শব্দের উচ্চ আওয়াজে। ২০। খাদ্যের উপাদানকে ভেঙ্গে ফেলতে সাহায্য করে কি? উ: পানি। ২১। কি থেকে মেঘ হয়? উঃ জলীয়বাষ্প থেকে। ২২। কিসের পানি নিরাপদ? উ: নলকূপের পানি। ২৩। আর্সেনিক কি? উ: এক ধরনের বিষাক্ত পদার্থ। ২৪। আর্সেনিকযুক্ত নলকূপের রং কি? উ: লাল রং করা। ২৫। দূষিত পানি কি? উ: ক্ষতিকর ও ময়লাযুক্ত অপরিষ্কার পানি। ২৬। কোথায় আর্সেনিকের খনিজ থাকে? উ: মাটির নিচে। ২৭। দূষিত পানি পান করলে কি কি রোগ হয়? উ: কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি। ২৮। আর্সেনিক রোগে আক্রান্ত ব্যক্তিকে কি বলে? উ: আর্সেনিকোসিস। ২৯। পানিকে ব্যবহারের পূর্বে কি করতে হয়? উ: শোধন করতে হয়। ৩০। পাত্রের পানিতে কি দিলে তাড়াতাড়ি তলানি জমে? উ: ফিটকিরি।