নবম শ্রেণির পড়াশুনা ফিন্যান্স এন্ড ব্যাংকিং

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৮:০০
ফিন্যান্স এন্ড ব্যাংকিং কামরুল হামান দিপু, প্রভাষক গ্রীনফিল্ড কলেজ, ঢাকা অধ্যায়-২ (অর্থায়নের উত্স) প্রশ্ন- তেপান্তর দরিদ্র পরিবারের সন্তান। বাজারে দোকান ভাড়া নিয়ে মুদির দোকান দিয়েছে। তার সততা, ব্যবসায়িক দক্ষতা ও লেনদেন দেখে বিভিন্ন পণ্য সরবরাহকারীরা এখন তাকে বাকিতে মাল সরবরাহ করে। এতে তার ব্যবসায় ভালোই চলছে। ইতোমধ্যে দোকানের মালিক দোকানটি বিক্রয় করতে চাওয়ায় সে দোকানটি কেনার চিন্তাভাবনা করে। ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে ব্যাংক তাকে ঋণ দেয়া যাবে না বলে জানায়। তাই সে দোকানটি না কেনার সিদ্ধান্ত নিয়েছে। ক। কোম্পানির শেয়ার বিক্রয় অর্থসংস্থানের কোন ধরনের উত্স? ১ খ। লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝ? ২ গ। তেপান্তর ব্যবসায়ে বাকিতে মাল প্রাপ্তি সময়ের ভিত্তিতে অর্থসংস্থাপনের কোন উত্স হিসেবে গণ্য? বর্ণনা করো। ৩ ঘ। তেপান্তর দোকান না কেনার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরো। ৪ ৩ নং প্রশ্নের উত্তর ক। কোম্পানির শেয়ার বিক্রয় অর্থসংস্থানের দীর্ঘমেয়াদি উত্স। খ। প্রতিবছর কোম্পানি একই পরিমাণ সুদ প্রদান করতে পারে না। প্রতিবছর একটি সামঞ্জস্যপূর্ণ মুনাফা প্রদানের লক্ষ্যে মুনাফার অংশ নিয়ে যে তহবিল তৈরি করে তাই লভ্যাংশ সমতাকরণ তহবিল। গ। তেপান্তর ব্যবসায়ে বাকিতে মাল প্রাপ্তি সময়ের ভিত্তিতে অর্থসংস্থানের স্বল্পমেয়াদি উত্স হিসেবে গণ্য করা হয়। বর্তমানকালে অধিকাংশ লেনদেন ধারে সম্পন্ন হয়। তেপান্তর সরবরাহকারীদের নিকট হতে ধারে মাল ক্রয় করে বিক্রয় করেন। বিক্রয়মূল্য থেকে একটি নির্দিষ্ট সময় পর মূল্য পরিশোধ করেন। ফলে এরুপ ধারে ক্রয়, ব্যবসায়ে স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উত্স হিসেবে গণ্য হয়। মাল বিক্রয় করে তেপান্তরকে ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে হয়। এক বছর বা তার কম সময়ের মধ্যে এ অর্থ পরিশোধে তিনি বাধ্য থাকেন। স্বল্প সময়ের জন্যে ধারে ক্রয়ের মাধ্যমে তেপান্তর ব্যবসায়ে স্বল্পমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করেন। ঘ। পাঁচ বছর বা তার অধিক সময়ের জন্যে যে অর্থসংস্থান করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান বলা হয়। স্থায়ী লক্ষ্য অর্জনের জন্যে এ ধরনের অর্থসংস্থানের প্রয়োজন পড়ে। তেপান্তর দোকান না কেনার যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। দোকান ক্রয়ে স্থায়ী মূলধনের প্রয়োজন পড়ে। ঐ মুহূর্তে স্থায়ী মূলধন সংগ্রহ করা তেপান্তরের জন্যে সম্ভবপর নয়। ব্যাংক ঋনের জন্যে তেপান্তর যে আবেদন করেছিলেন তা গৃহীত হয় নি। ব্যাংক ঋণ মঞ্জুর হলে তিনি দোকান ক্রয় করতে পারতেন। তখন ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের সুদ মেটাতে পারতেন। তেপান্তর এমনিতে ব্যবসায়িক ঋণের মাধ্যমে তার মুদি দোকান পরিচালনা করেন। এ মুহূর্তে দীর্ঘমেয়াদি ঋণ বা অর্থসংস্থান করলে তার ওপর ঋণের বোঝা অনেক ভারী হবে, যা ব্যবসায়কে শ¬থ করে দেবে। সুতরাং দীর্ঘমেয়াদি বিনিয়োগের যথেষ্ট সুযোগ না থাকায় তেপান্তর দোকান না কেনার যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।