স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চার মৌসুম পর আবারো চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০১৪ সালে প্রিমিয়ার ক্রিকেট থেকে দলটির অবনমন হয়েছিল। সাদা কালো জার্সিধারীরা দীর্ঘ চেষ্টার পর অবশেষে চলতি মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে এই কৃতিত্ব দেখালো। মোহামেডান গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ৬ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারিয়ে এই কৃতিত্ব দেখায়। মোহামেডান বোলাররা ৯২ রানে নওজোয়ান ক্লাবকে অলআউট করে দেয়। এরপর ওপেনার ফারহানের ব্যাটিং নৈপুণ্যে জয় সহজ পায় দলটি।
সংক্ষিপ্ত স্কোর : আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৪১.৩ ওভারে ৯২/১০ (ইমরান ২৬, নাইমুল ১৬, ইমতিয়াজ ১৫, শরীফ ১০; তৌহিদ ৩/১১, তকি উদ্দিন ৩/১৫, হাফিজ ৩/১৫)। মোহামেডান স্পোর্টিং ক্লাব : ২২.৩ ওভারে ৯৩/৪ (ফারহান ৬২ অপঃ; অনিক ২/২৯)।
