চলছে রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৮:৪৩
গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ‘রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ’ গেমিং প্রতিযোগিতা। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় একক বিভাগে এনএফএস মোস্ট ওয়ান্টেড ও ফিফা এবং দলীয় বিভাগে কল অব ডিউটি ৪, কাউন্টার স্ট্রাইক সোর্স ও ডটা গেমে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবেন দেশের বিভন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সাত শতাধিক গেমাররা। ‘রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ’ শীর্ষক গেমিং প্রতিযোগিতাটি আয়োজনে বুয়েট কম্পিউটার ক্লাবকে সার্বিক সহযোগিতা প্রদান করছে প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর কম্পিউটার গেমিং অ্যাকসেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান রেজর এবং সহযোগী স্পন্সর লজিটেক, অ্যান্টেক, সিএসএম পিসি, কর্সেয়ার, এমএসআই, ডি-লিংক এবং প্রফেশনাল গেমিং গিয়ার স্টিল সিরিজ। প্রতিযোগিতার প্রথম দিন সকাল থেকেই বুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় এনএফএস ও ফিফা’র প্রথম পর্ব। আগামীকাল বিকেলে বুয়েট অডিটরিয়ামে শুরু হবে গ্রুপ পর্যায়ের কল অব ডিউটি ৪, কাউন্টার স্ট্রাইক সোর্স ও ডটা গেম। প্রতিযোগিতায় কল অব ডিউটি খেলায় ২৪টি, ডটা খেলায় ১২টি এবং সিএসএস খেলায় ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদিন খেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।