মাইক্রোসফটের জনপ্রিয় ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিস উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারের আয়ু ফুরিয়ে এসেছে। আসছে ৮ এপ্রিলেই অবসর গ্রহণ করছে এটি। এর বিকল্প হিসেবে স্কাইপ-এ স্থানান্তর করে দেওয়া হবে সকল লাইভ আইডি। এর আগেই সব লাইভ আইডিধারীকে মাইক্রোসফট অনুরোধ জানিয়েছে স্কাইপ-এ আপগ্রেড হয়ে যাওয়ার জন্য। www.skype. com/en/download-skype/skype-for-windows লিংকে গিয়ে স্কাইপ ডাউনলোড করে নিয়ে উইন্ডোজ লাইভ আইডি দিয়ে লগ-ইন করলেই হবে। যারা নিজে থেকে আপগ্রেড হবেন না, তাদের স্বয়ংক্রিয়ভাবে ৩০ এপ্রিলের মধ্যে আপগ্রেড করে দেওয়া হবে।
