আবাহনী ও খেলাঘরের জয়

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৪৮

নারী প্রিমিয়ার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

নারী ঢাকা প্রিমিয়ার লিগের গতকালকের খেলায় কলাবাগান ক্রীড়াচক্রকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। দিনের আরেক ম্যাচে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৭ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

আবাহনীর বিপক্ষে আগে ব্যাট করে ৪৩.৪ ওভারে ১০৬ রানে অলআউট হয় কলাবাগান ক্রীড়াচক্র। সাবেকুন্নাহার চৈতী ৫১ রানের ইনিংস খেলেন। জেরিন তাসনিম অ্যানি ৩টি এবং মিরা ও শিরপালি ২টি করে উইকেট নেন। জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। শম্পা অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন। এছাড়া শারমিন ৩০ ও শামীমা ২৩ রান করেন।

 খেলাঘরের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রান করে রূপালী ব্যাংক। শুকতারা ৪১, পিংকি ৩৮ ও শরীফা ৩২ রান করেন। সুলতানা ৩টি এবং ফাহিমা ২টি উইকেট নেন। জবাবে ৪৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খেলাঘর। ঝিলিক ৫০ রান করেন। এছাড়া সানজিদা ৪৯, জোতি ৪৯ ও মুক্তা ৪৩ রান করেন।