গফরগাঁওয়ে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০১
গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের শিবগঞ্জ রোড এলাকা থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে শিবগঞ্জে অবস্থিত তিতাস গ্যাস অফিসে বিদ্যুত্ সরবারহ বন্ধ হয়ে গেছে। গত সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি মামলা হয়েছে। গফরগাঁও বিদ্যুত্ অফিসের আবাসিক প্রকৌশলী সৈয়দ আব্দুল মান্নান জানান, রাত ১টার পরে সাব-ষ্টেশন অফিসে সংস্কার কাজ করার সময় প্রায় ৩ ঘন্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। এ সময় ট্রান্সফরমারটি চুরি হয়ে থাকতে পারে।