শিবালয়(মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলসুরা চর খামারহাটি থেকে গত সোমবার অবৈধভাবে মনিয়া পাখী ধরার অভিযোগে ৯ জন শিকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসিয়ে এদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরা হলো শরিফুল ইসলাম, মোরাদ শেখ, সেকান্দার, ছামেদ, জিকির খান, পিন্টু, সাব্বির, ইয়াহিয়া, আজাহার। এদের সকলের বয়স ২২/২৮ বছর। এরা বাগেরহাট জেলার বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলার ধূলসুরার চরে ঝাঁকি জাল ও মশারি দিয়ে এরা মনিয়া পাখী শিকার করছিল। থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন ৪১০টি মনিয়া পাখীসহ এদের আটক করে। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া মোবাইল কোর্ট বসিয়ে এদের প্রত্যককে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সব পাখি অবমুক্ত করা হয়।
