প্রতিবন্ধী যুবকদের কর্মসংস্থানে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ৫টি ল্যাপটপ বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনকে প্রদান করেছে বাংলালিংক।
সংস্থাটি ২০০৮ সাল থেকে প্রতিবন্ধীদের ক্ষমতায়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। গত সোমবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাপটপ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলালিংক এর সিইও জিয়াদ সাতারা, সিসিও আশের ইয়াকুব খান, মার্কেটিং সিনিয়র ডিরেক্টর শিহাব আহমাদ, হেড অব পিআর এন্ড কমিউনিকেশন মার্কেটিং শরফ্উদ্দিন আহমেদ চৌধুরী, পিআর এন্ড কমিউনিকেশন এসোসিয়েট ম্যানেজার মার্কেটিং ইফতেখার আজম এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, ভাইস-চেয়ারপারসন মহুয়া পাল এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর-রিসার্চ এন্ড ডকুমেন্টেশন ফারহানা মলয়া চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি
