জিদানের দৃষ্টিতে ইউরোপ সেরা বেল

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৪
গ্যারেথ বেলকে এ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করলেন জিনেদিন জিদান। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইকে সামনে রেখে স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর জিদান এ কথা বলেন। তার দৃষ্টিতে এ মৌসুমের সেরা কে জিজ্ঞেস করা হলে এই কিংবদন্তি বলেন,‘সমস্যা হচ্ছে, যে খেলোয়াড়টি এ মৌসুমে আমাকে সবচেয়ে বেশী মুগ্ধ করেছে সে চ্যাম্পিয়নস লিগে খেলছে না। সে খেলছে অন্য একটি টুর্নামেন্টে (ইউরোপা লিগ) এবং সে হচ্ছে (গ্যারেথ) বেল।’ বেলকে প্রসংসায় ভাসিয়ে জিদান আরো বলেন, ‘আপনি তার সাথে কাউকে তুলনা করতে পারেন না। সে আসলে অতুলনীয়। সে কঠিন একটা কাজকেও সহজে করতে পারে। তার গতিও দারুণ। সে অবিশ্বাস্য দ্রুত গতিতে বল নিয়ে উপরে উঠতে পারে। তাছাড়া সে কৌশলগত দিক থেকেও দারুণ সমৃদ্ধ। সে আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’