মোহাম্মদপুর জৈনপুরী দরবার শরীফের মাসিক দোয়া কাল

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:১২
প্রতি মাসের মত ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আগামীকাল বাদ আছর ৩/১৪ ব্লক-জি, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ রাহ্মানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফে জেকের, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলেমে হাককানী, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। ওয়াজ ফরমাইবেন দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায় কেরাম। দলমত নির্বিশেষে সকল মুরিদান, হাজতী ও ভক্তদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি