সাতক্ষীরার তালা সরকারি বিদে স্কুলের পুরাতন মাঠে আদর্শ যুব সংঘের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাহফিলে পবিত্র কোরআনের তাফসির এবং ওয়াজ করেন ভারতের বশিরহাটের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আলহাজ্ব মাওলানা আবুল কালাম। তালা রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনের সভাপতিত্বে ও মওলানা তাওহীদুল রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, আদর্শ যুব সংঘের উপদেষ্টা সরদার জাকির হোসেন, আদর্শ যুব সংঘের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম ইমদাদুল হক পলাশ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, হাফেজ মোঃ মাছুম বিল্লাহ, অলিউল ইসলাম, এইচ এম শফিউল ইসলাম প্রমুখ। এই উপজেলায় স্মরণকালের বৃহত্তম মাহফিলে আশেপাশের জনপদ থেকে নারী-পুরুষের ঢল নামে।
