মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
এসএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ তাদের ধারাবাহিক সাফল্য অক্ষুন্ন রেখেছে। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় এই বিদ্যাপিঠ থেকে ৫৫ জন ক্যাডেট বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
পাশের হার শতভাগ। মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী ক্যাডেটদের ধারাবাহিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। ক্যাডেট কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের উত্সবের আমেজ।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের সমন্বয়ে আধুনিক শিক্ষায় এখানকার ক্যাডেটদের দক্ষ করে গড়ে তোলা হয়। সবার সার্বিক সহযোগিতায় ফলাফল সন্তোষজনক হয়েছে। ভবিষ্যতে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল যাতে আরো সন্তোষজনক হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ বিমান রায় চৌধুরী।
