ইন্টেল এনইউসি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ১৯:০৩
ভবিষ্যত প্রজন্মের কম্পিউটিং ডিভাইস হিসেবে ইন্টেল তৈরি করেছে নেক্সট ইউনিট অব কম্পিউটিং (এনইউসি)। বাংলাদেশে এই কম্পিউটিং ইউনিট বাজারজাত করছে বাইনারি লজিক। আকারে মাত্র ৪” বাই ৪” হলেও এই ইউনিটে রয়েছে ১.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই৩ প্রসেসর, কিউ৭৭ চিপসেট, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪০০০, ১২৮ জিবি এমসাটা স্টোরেজ, ৪জিবি ডিডিআর৩ র্যাম, ইন্টেল এএইচডি অডিও, ইউএসবি পোর্ট, ২টি এইচডিএমআই পোর্ট, গিগাবিট ল্যান প্রভৃতি। মনিটর ছাড়া মাউস ও কিবোর্ডসহ এর বাজারমূল্য ৪৬,০০০ টাকা। ফোন :৯১৮৩২১৭, ০১৯১১৪৪৯৭৭৮।