নানা উত্সবে বা আয়োজনে চোখ ধাঁধানো যেসব কসরত চোখে পড়ে তার মধ্যে একটি হলো কোনো একটি দন্ডের দুই মাথায় আগুন জ্বালিয়ে সেটি ঘোরানো বা ফায়ার স্পিনিংয়ের খেলা। আর আগুন নিয়ে এ ধরনের কসরতের ক্ষেত্রে একসাথে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ঘটিয়ে সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে অ্যামেনো সিগনাম ই.ভি. নামের একটি প্রতিষ্ঠান। মূলত আগুন দিয়ে নানা ধরনের খেলা দেখানো এই প্রতিষ্ঠানটির উদ্যোগেই জার্মানির নিউনবার্গ ভর্ম ওয়ার্ল্ডে একসাথে ২৫০ জন ব্যক্তি ফায়ার স্পিনিং করে সবচেয়ে বেশি মানুষের ফায়ার স্পিনিং করার রেকর্ড গড়েন।
