সিলেট অফিস
বিভিন্ন দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হকের সঙ্গে সোমবার মতবিনিময় করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতারা। সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে মেয়র আরিফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান।
এ সময় জিন্দাবাজার থেকে চৌহাট্টা রাস্তা টু ওয়ে করা এবং রমজানে ব্যবসার সুন্দর পরিবেশ বজায় রাখতে ফুটপাত এলাকা হকারমুক্ত করার জোর দাবির পাশিপাশি রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
মেয়র আরিফ ব্যবসায়ীদের দাবিগুলো অবগত হয়ে ফুটপাত এলাকা হকারমুক্ত করা এবং তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, মেট্রো পলিটন চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাভেল, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মতসীর আলী প্রমুখ।
