চালক আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় থানার এসআই মো. হারুনুর রশিদ ভূঁইয়া চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন মহিলা কলেজের সামনে থেকে প্রাইভেট কারটি উদ্ধার করেন। এ সময় মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে চালক গিয়াসুদ্দিনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি দোকানে গিয়াসুদ্দিন চা খেয়ে বাইরে এসে দেখে প্রাইভেট কারটি নেই। কারের মালিক সঞ্জয় মজুমদার ঐদিন রাতে থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনার সাথে চালক জড়িত এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।
