আত্মকর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৩৫
তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দক্ষ এসব জনগোষ্ঠী চাকরিনির্ভর না হয়েও আত্মকর্মসংস্থানের মাধ্যমে কেবল নিজেদের বেকারত্বই দূর করতে সক্ষম হয় না, অন্যদের কর্মসংস্থানের সুযোগও গড়ে তোলে। বর্তমানে আত্মকর্মসংস্থানের উপযোগী এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল কোর্সে মার্চ ’১৩ সেশনে ৪১তম ব্যাচে সীমিতসংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি চলছে। এই কোর্সগুলোর মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। প্রতিবছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়। ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। ফলে উন্নত ক্যারিয়ার গড়ে তুলতে আইটি সেক্টর হয়ে উঠেছে তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা প্রভূত সম্ভাবনাময় বলে স্বীকৃত হচ্ছে। তবে এই সম্ভাবনার বাস্তবায়নে প্রয়োজন বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখি শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব এই ক্ষেত্রে একটি অন্তরায় হয়ে দেখা দিয়েছে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র এই প্রয়াস তাই আমাদের সম্ভাবনার দুয়ারকে প্রসারিত করবে সাফল্যের পথে। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলি ব্যবহারিক ক্লাশভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলকভাবে রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ করতে হয়। এগুলো একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি ক্লাসের সাথে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোর মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর কর্মজীবনে সফলতার হার অনেক বেশি। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল jobsbd.com-এর মাধ্যমে চাকরির সহায়তা। উন্নত পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে নিশ্চিত করে। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যাবস্থা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি পাশ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। যোগাযোগ :ডিআইআইটি, ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫।