যারা কম্পিউটার নেটওয়ার্ককে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাদের জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানটা অনেক জরুরি। আমাদের দেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং সেন্টারে ব্যবহারিক কাজ শেখার সুযোগ খুবই সীমিত। ফলে এসব ক্ষেত্রে চাকরি পেতে সমস্যার সম্মুখীন হতে হয় প্রার্থীদের। আবার চাকরি পেলেও কাজ করতে গিয়ে ব্যবহারিক কাজের অনভিজ্ঞতায় সমস্যার মুখে পড়তেই হয়। নেটওয়ার্কিং বিষয়ে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে ব্যবহারিক জ্ঞানটি লাভ করতে পারে, সেই লক্ষ্যেই ডেস্কটপ আইটি চালু করেছে নেটওয়ার্কিং কোর্স। এখানে একটি মাত্র কোর্সের মাধ্যমেই নেটওয়ার্কিংয়ের আবশ্যপ্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে Structured Network, Cisco Switch, Router, Firewall , MS Windows server 2008, MS exchange server, Redhat Linux, Linux Mail, Proxy প্রভৃতি। এসব বিষয়ের সবকিছুই হাতে-কলমে শেখানো হয় এই কোর্সে। ফলে এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সব ধরনের কর্পোরেট অফিস বা বহুজাতিক কোম্পানিতে কাজ করার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করবে। নেটওয়ার্ক অ্যাডমিন হতে যে দক্ষতা প্রয়োজন এবং যে বিষয়গুলো জানা দরকার, তার সবই অন্তর্ভুক্ত রয়েছে এই কোর্সে।
ডেস্কটপ আইটিতে রয়েছে সুবিশাল ল্যাব, যেখানে রয়েছে প্রয়োজনীয় সব ধরনের নেটওয়ার্কিং যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার। বড় বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্কে এবং ডাটা সেন্টারে যে সব যন্ত্রাংশ ব্যবহূত হয়, তার সবই রয়েছে এখানে। ফলে কর্মক্ষেত্রের পরিবেশে কাজ করার অভিজ্ঞতা লাভ করে ডেস্কটপ আইটির শিক্ষার্থীরা। নিরবিচ্ছিন্ন প্র্যাকটিসের জন্য এখানে প্রত্যেক শিক্ষার্থীই পাবেন আলাদা পিসি/সার্ভার, সিসকো সুইচ, রাউটার প্রভৃতি। ফলে ব্যবহারিক কাজের অভিজ্ঞতাও হবে পূর্ণাঙ্গ। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে ৮৩১৪৭৮২, ০১৭৫৭৯৪৯৩৪০ ফোন করে। এ ছাড়া ১৪৬/২এ, নিউ বেইলি রোডে অবস্থিত ডেস্কটপ আইটি হাউজে প্রতি শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় সেমিনার ও ল্যাব। এই সেমিনার এবং ল্যাবে যে কেউ অংশ নিতে পারেন।
