শাস্তি পেলেন তেভেজ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪০
লাইসেন্স এবং ইন্সুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালানোর অপরাধে বড় ধরনের ঝামেলাতেই ফেঁসে গেলেন কার্লোস তেভেজ। কোর্টের নির্দেশানুযায়ী, তেভেজ আগামী ছয় মাস গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না। শুধু তাই নয়, শাস্তি স্বরূপ এক হাজার পাউন্ড জরিমানা গোনার পাশাপাশি এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডকে ২৫০ ঘণ্টা দাতব্য কাজেও ব্যয় করতে হবে। প্রেস অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদনে গত বুধবার এ সংবাদ জানা যায়। লন্ডনের রাস্তায় গত মার্চে আটক হন ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন। পরে জামিনে বেরিয়ে আসলেও বোঝা যাচ্ছিল এ দফায় হয়তো বড় ঝামেলাতেই পড়তে যাচ্ছেন তিনি। কারণ এর আগেও এ ধরনের অপরাধে অভিযুক্ত হন তিনি। সেবারও ছয় মাসের জন্য তার গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এ ব্যাপারে সিটি স্ট্রাইকারের কোন বক্তব্য এখনো জানা যায়নি। ওয়েবসাইট