সুনামগঞ্জে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১৬

সুনামগঞ্জ প্রতিনিধি

“জীবন বাঁচান আওয়াজ তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পঞ্চম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র্যালি সেখানে গিয়ে সমাপ্ত করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জায়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।