জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরের মিয়াপাড়া গ্রামে রবিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, ঘটনার সময় মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে আব্দুর রহিম তার নিজ ঘরে বৈদ্যুতিক বাতির সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। এসময় পাশের বাড়ির রাসেল মিয়ার স্ত্রী লিমা বেগম তাকে বাঁচানোর জন্য এসে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুজনেই ঘটনাস্থলে মারা যান। ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দুজন বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছে শুনেছি।
