লাকসামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১৭

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে লাকসাম উপজেলার ২৪টি বিদ্যালয় থেকে ১০৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে লাকসাম এন এফ এন্ড বি এন উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৮.১১% এবং ২০টি জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলায় মোট ৩০৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৩৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮২.৮০ শতাংশ। তবে উপজেলায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে লাকসাম উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাসের হার ৮৩.০৩ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে লাকসাম উপজেলার ৪টি বিদ্যালয় থেকে ১৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৮ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৭২.২৪ শতাংশ।