৫ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২২ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৩ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৬ ও ৯। শুভবার: শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি: স্নেহপ্রবণ, দয়ালু ও প্রাণশক্তিতে উজ্জীবিত। আপনার হূদয় উষ্ণ। বিপরীত লিঙ্গের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। আপনি মিশুক ও সামাজিক। সহজেই বন্ধুত্ব করতে পারেন। আরাম আয়েশ ও বিলাস বাসনের প্রতি ঝোক রয়েছে। জীবনকে আপনি উপভোগ করতে চান। আপনার মন শিল্প সচেতন। অমিতাচার বিনোদন ও ভ্রমণের নেশা আপনাকে পেয়ে বসতে পারে। আপনাকে মিতব্যয়ী ও সংযমী হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। গবেষণা কাজে সাফল্য আসতে পারে। মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করুন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কোন কাজে হাত দেয়ার আগে ভালোভাবে ভেবে নিন। বুদ্ধি ও বিবেচনা প্রসূত কাজে সাফল্য আসবে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। উপরওলার মন রক্ষা করে চলা কঠিন হবে। রাজনীতিতে প্রতিপক্ষ ও ঝামেলা সৃষ্টি করতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। সময় মতো কাজ শেষ করা কঠিন হবে। আর্থিক দিক ভালো যাবে না। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অকারণ ব্যয় পরিহার করুন। রোগব্যাধিতে অবহেলা করা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ শরীর ভালো নাও যেতে পারে। হঠাত্ অসুস্থবোধ করবেন। কাজকর্মে অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। একটু চেষ্টা করলেই দক্ষতার পরিচয় দিতে পারবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ কাউকে কোন প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অন্যের পরামর্শে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যস্ততা বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কাজকর্মে অগ্রগতি হতে পারে। একটু চেষ্টা করলেই নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবেন। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। শরীর মোটামুটি ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। চাকরিজীবীদের পদোন্নতি বা বদলির সুযোগ সৃষ্টি হতে পারে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ। অর্থবহ কোন সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ যৌথ অংশীদারী কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। শত্রুপক্ষ আজ খুববেশী সুবিধা করতে পারবে না। শরীর মোটামুটি ভালো থাকবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। যৌথ অংশীদারি ব্যবসায় সর্তকতা অবলম্বন করুন। কোন ধরনের আইনী ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে বলে আশা করা যায়। প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্য আসতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ সরকারি চাকরিদের জন্য দিনটি শুভ নয়। আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের কাজের চাপ বৃদ্ধি পাবে। প্রতিপক্ষের সহিংসতা সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। প্রচণ্ড মানসিক চাপে ভুগতে পারেন। জনসংযোগে সুফল পাবেন। আজ কোন ঝুঁকি নেবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। কারো প্রত্যাশা পূর্ণ হতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। রোমান্স ও বিনোদন শুভ।
