মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজার মনিটরিং করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর অবধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম দ্রব্যের দাম নিয়ন্ত্রণে পৌর বাজার মনিটরিং করেন।
মনিটরিং টিম বাজারের বিভিন্ন দোকানের ছোলা, মুড়ি, চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পর্যবেক্ষণ করে। এছাড়াও প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা দর্শনীয় স্থানে টাঙানোর জন্য নির্দেশ দেয়।
বাজার মনিটরিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক মেহেদী হাসান লিপন প্রমুখ।
