ফুলবাড়ী সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১৯

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে ভারতীয় বেনারশী ও লেহেঙ্গা শাড়ি এবং শেরওয়ানী পাঞ্জাবিসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা আন্তর্জাতিক মেইন সীমানা পিলার ৯২৮ এর সাব পিলার ৩ এস এর পাশ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুলাঘাট এলাকা থেকে পিকআপটি জব্দ করে।

লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উল-আলম বলেন, ভারতীয় পণ্যের বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ ৩ হাজার ২৫০ টাকা।