ইমাজিন কাপ বাংলাদেশ-২০১৩

প্রাথমিক বাছাই সম্পন্ন শিরোপা নির্ধারণী রাউন্ড আগামীকাল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৩০
৩০ মার্চ তারিখে মাইক্রোসফট বাংলাদেশ অফিসে অনুষ্ঠিত হয়ে গেল ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩-এর প্রাথমিক বাছাই। সারাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ মার্চের মধ্যে তাদের প্রকল্পের বিবরণ পাঠায়, তা থেকে ১২টি দলকে তাদের প্রকল্প বিচারকদের সামনে উপস্থিত করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআইয়ের সিনিয়র কনসালটেন্ট ফখরুজ জামান, রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট নিলয় রহমান, ডাচ-বাংলা ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ, ব্রেইনস্টেশন-২৪-এর সিইও রইসুল কবির এবং মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব। প্রাথমিক রাউন্ডে সুযোগপ্রাপ্ত দলগুলো হল, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপোলো, বুয়েট থেকে বুয়েট ১০১, ডার্কহর্স ও ফ্র্যাক্টাল, কুয়েট থেকে নার্ডক্যাটস, ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে নোফা, এআইইউবি থেকে সাইলেন্ট শ্যাডো, চুয়েট থেকে টিম এএসআরআরও, এআইইউবি থেকে টিম ব্লু, বুয়েট থেকে টিম ইনফার্নো, এআইইউবি থেকে টিম ফিনিক্স, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে টিম পিক্সেলিজার্ড। দলগুলোর মধ্যে ৪টিকে বিচারকরা শিরোপা নির্ধারণী রাউন্ডের জন্য নির্বাচিত করেন। দলগুলো হল নার্ডক্যাটস, টিম ব্লু মূক, টিম ফিনিক্স এবং বুয়েট ১০১। এবার ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল অর্থাত্ আগামীকাল শনিবার বেলা দুটোয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে। এতে শিরোপার জন্য ৪টি দল উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, বিশেষজ্ঞ এবং অতিথিদের সামনে লড়বে এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতাটি এ বছরের মত শেষ হবে। -প্রেস বিজ্ঞপ্তি