সেনাবাহিনীর জয়

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৪৯
ওয়ালটন স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার মওলানা হকি স্টেডিয়ামে সেনাবাহিনী ৩-১ গোলে নৌবাহিনীকে পরাজিত করে। রোকনুজ্জামান দুটি পেনাল্টি ষ্ট্রোকের মাধ্যমে গোল করেন এবং ১৫ মিনিটে একটি আত্মঘাতি গোল হয়। নৌ বাহিনীর পক্ষে কৃষ্ণকুমার ৫৮মিনিটে গোল দিয়ে ব্যবধান কমান।